ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধ্বংসাত্মক কর্মসূচি ও নৈরাজ্য প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের অগ্রযাত্রাকে ব্যাহত করার যেকোনো চক্রান্ত রুখে দিতে ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।

দক্ষিণখান থানার অন্তর্গত ৫০ নং ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকারের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন খান লিটন, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ দক্ষিণখান থানা ও ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরও অংশ নেন উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন ও জামালউদ্দিনসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী সব সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় এমপি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সদা প্রস্তুত রয়েছে।