ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) গুরুদাসপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি গুরুদাসপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁচকৈড় বাজার স্মৃতিগেট এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
এতে সভাপতিত্ব করেন গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. দুলাল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সুফী মো. আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুজ্জামান সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা পরামানিক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল আলম, চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন, খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোরাপ আলী সরকার, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, গুরুদাসপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলিম প্রামাণিক, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজা, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ এবং উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মো. ইসরাফিল শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও চেতনা তুলে ধরার আহ্বান জানান।
র্যালি ও পথসভার মধ্য দিয়ে গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।