ঢাকার উত্তরখানের আমাইয়ায় শ্রীশ্রী সার্বজনীন শ্যামা কালী মন্দিরের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজা উদযাপিত হয়েছে।

"ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী, ধর্মার্থে মোক্ষদে দেবী নারায়ণী নমোহুতে"—এই পবিত্র মন্ত্রের বাণীর আলোকে আয়োজিত এ পূজাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উৎসবের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব এস এম জাহাঙ্গীর হাসান। এছাড়া পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত করা হয়, যা পূজার আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

পূজা উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।