ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে এবং দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, উন্নয়ন ও পুনর্গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা হাইস্কুল মাঠে আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দল-মত নির্বিশেষে একযোগে কাজ করার মাধ্যমেই দেশের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করা সম্ভব।

অনুষ্ঠানে শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট ও মোতালেব হোসেন শিকদার, বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা হাফিজুর রহমান এবং সাবেক যুবদল সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়নসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।