যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের ভোট গণনা ও ফল প্রকাশ শুরু হয়েছে।
প্রতিনিধি পরিষদে মোট ৪৩৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ২১৮টি আসনে জয়ের প্রয়োজন হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক বুথফেরত জরিপ ও ফলাফল গণনায় প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে রিপাবলিকানরা এবং ৩৫টি আসনে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
একই সময়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।