ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য জনাব আলাউদ্দিন সরকার টিপুর নিজ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সরকার টিপু বলেন, "দলের দুঃসময়ে যারা ঘরছাড়া হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে গেছেন, দলের সুসময়েও সেই রাজপথ ও তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা ও খোঁজখবর রাখা আমাদের নৈতিক দায়িত্ব।"

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার, গুম ও খুনের প্রতিবাদ করতে গিয়ে বহু নেতাকর্মীকে মিথ্যা আইসিটি মামলায় প্রায় ১৯ মাস কারাবাসের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। রিমান্ডের অমানবিক নির্যাতনের পরও দলীয় আদর্শ থেকে বিচ্যুত না হওয়া এসব নেতাকর্মীদের আত্মত্যাগ ও সাহসিকতা তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানের মূল পর্বে আন্দোলনে কারাবরণকারী বীর নেতাকর্মীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক সদস্য মনসুর আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য সুমন বেপারীসহ আন্দোলনে নেতৃত্বদানকারী ও নির্যাতনের শিকার বহু নেতাকর্মী।

নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই মহতী উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।