নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর বিকেল ৪ ঘটিকা সময় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দুয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল খন্দকার ও সদস্য সচিব সাইফুল ইসলাম শান্তি'র নেতৃত্বে এই র্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি পৌর শহরের মধ্য বাজার হয়ে ধান মহাল- সাউদপাড়া মোর ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড, চিরাং মোর উপজেলা চত্বর থেকে দলীয় কার্যালয়ে এসে শেষ করেন।
আলোচনা সভায়- সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাইন উদ্দিন। সঞ্চালনা করেন- পৌর যুবদলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম খান শান্তি। বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ ইউনিয়ন, পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সদস্য মজনু রহমান খন্দকার, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।