নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

গত ২৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারের গোলাম মোস্তফার দোকানের ভেতর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: গন্ডা ইউনিয়নের চড়গন্ডা গ্রামের মৃত আব্দুল গণি ভূইয়ার ছেলে ও ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ওরফে খোকন। একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে কুরুম মিয়া। মনকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. চন্দু মিয়া। মনকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আলী ওসমান। বীরমহুরী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. সোহাগ। মরিচপুর গ্রামের মৃত আতবজানের ছেলে মো. মজিবুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ ৬ জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।