ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর নেতৃত্বে সততা ও নিষ্ঠার শপথ গ্রহণের মধ্য দিয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গত সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ সপ্তাহ পালনের কার্যক্রম চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এ বছর এ সপ্তাহের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধির জন্য সততা’। সপ্তাহব্যাপী এই আয়োজনে হাইকমিশনের সর্বস্তরের কর্মকর্তারা সততা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।