হোয়াটসঅ্যাপ এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ আদায়ের অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক আবু হুরায়রা সিংড়া পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা ও রাজনৈতিক পদে পদায়নের প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনি বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং এক ব্যারিস্টারসহ অনেকের কাছ থেকে এই পরিচয় ব্যবহার করে অর্থ দাবি ও আদায় করেন। ইতিপূর্বে বাংলাদেশ বেতারে কর্মরত থাকাকালেও একই রকম সাইবার অপরাধের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।