নেত্রকোনার কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব থেকে ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততা কারণে একযোগে ০৩ জন সাংবাদিক স্বেচ্ছায় পদত্যাগ করে জানিয়েছেন ফেইসবুক স্ট্যাটার্স এর মাধ্যমে। 

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে তারা এই পদত্যাগ পত্র জমা দেন।

পদত্যাগকারী সাংবাদিকরা হলেন:-

১. মোঃ মহিউদ্দিন সরকার "দৈনিক আজকের বিনোদন"

২. লুৎফুর রহমান হৃদয় "দ্যা কান্ট্রি টুডে, জনতার খবর, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ "

৩. মোঃ আব্দুল আউয়াল"দৈনিক ভোরের দর্পণ"

পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন- "ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও শ্রম প্রদান করতে অপারগ। এ অবস্থায় সাংগঠনিক নিরপেক্ষতা বজায় রাখা এবং ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে আমরা স্বেচ্ছায় ক্লাবের সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।"

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে পদত্যাগকারী এক সাংবাদিক বলেন, "আমরা এখন জাতীয় দৈনিকে জেলা প্রতিনিধি হিসেবে পুরো নেত্রকোনা জেলা নিয়ে কাজ করছি। একটি উপজেলা ভিত্তিক সংগঠনে থাকলে সাংগঠনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই পেশাদারিত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত।"