শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জনাব মো. আব্দুস সালামের কন্যা এবং স্থানীয় বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মণ্ডপ পরিচালনা কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও সম্প্রীতির বার্তা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।