ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও অঞ্চলের লোহাগঞ্জে ভোরবেলা একসঙ্গে ২৬ জনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সন্দেহের পর তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা পালানোর চেষ্টা করেন এবং পরে ধানের জমিতে ঢুকে পড়েন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে কানকিপাড়া কদমতলা মোড় এলাকায় ওই ২৬ জনকে একসঙ্গে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা পঞ্চনগরের দিকে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা ধানের জমিতে ঢুকে পড়লে স্থানীয়রা তাঁদের ঘিরে ফেলেন।

পরে তাঁদের পঞ্চনগরের আমবাগান এলাকায় নিয়ে গিয়ে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, আটক ২৬ জনের মধ্যে ২৫ জন নিজেদের বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। অপর একজন নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছেন। কয়েকজনের কাছে ভারতীয় আধার কার্ডের পাশাপাশি বাংলাদেশি পরিচয়পত্র থাকার কথাও জানা গেছে।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা গত প্রায় দুই বছর কাশ্মীরে অবস্থান করেছিলেন