পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নিকোলাস উইকস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে উন্নয়ন সহায়তা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।