ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সংঘাতের যেকোনো ধরনের পরিণতি মেনে নেওয়ার জন্য দেশবাসীকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেওয়া হয়।
বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘বর্তমান বাস্তবতা হলো, ইসলামিক রিপাবলিক অব ইরান আজ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক ও প্রাকৃতিক যেকোনো ফলাফল বা পরিণতি মেনে নেওয়ার প্রস্তুতি রাখতে হবে।’
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানি প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের নানামুখী চাপ এবং বৈরী পদক্ষেপের বিপরীতে তেহরান যে তাদের প্রতিরোধ ও লড়াই চালিয়ে যেতে সংকল্পবদ্ধ, প্রেসিডেন্টের এই বক্তব্যের মাধ্যমে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!