মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে (৭০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে কালকিনির খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।