১৬ জুলাই, টঙ্গীর মেঘনা রোড সংলগ্ন সিটি কর্পোরেশন স্কুল মাঠে ‘সবুজ গাজীপুর, সুন্দর আগামী’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ শওকত হোসেন সরকার। তিনি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া, ৫৫নং ওয়ার্ডের মিল গেইট এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রশাসক।

নাগরিক সেবার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও মানবিক কাজে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এলাকাবাসীর জন্য এক অনুপ্রেরণামূলক মুহূর্ত।