আসন্ন ২৯ অক্টোবর ২০২৬ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীর পক্ষে জোরেশোরে প্রচারণা ও গণসংযোগ চলছে। এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক সফল মেয়র, জেলা বিএনপির বর্তমান সভাপতি, বিসিবির পরিচালক এবং কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা ফয়সল আমিনকে বিজয়ী করতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। উঠান বৈঠক ও গণসংযোগে তারা উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
প্রচারণায় অংশ নেওয়া নেতারা জানান, ২৯ অক্টোবর ভোটাধিকার প্রয়োগের সুদিন সফল করতে এবং এলাকায় দীর্ঘমেয়াদি উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যেও মির্জা ফয়সল আমিনের পক্ষে ইতিবাচক সাড়া মিলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!