রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১:০০ ঘটিকায় ঢাকার রাজউক ভবনের অডিটোরিয়ামে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

লটারির মাধ্যমে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ১৮ নং সেক্টরের ‘এ’ ব্লকে নির্মিত ১,৬৪৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের উপস্থিতিতে মোট ৬৯টি ফ্ল্যাটের নির্দিষ্ট আইডি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে রাজউকের সম্মানিত সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।