ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় বর্ডার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত দেশটির আধা-সামরিক বাহিনী সিআইএসএফের (CISF) এক জওয়ানের এলোপাতাড়ি গুলিতে জ্যেষ্ঠ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা বিদ্যুৎ প্রকল্পে মোতায়েনরত সদস্যদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে হেড কনস্টেবল অবধেশ কুমার সিং তার নামে বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হিমাচল প্রদেশের একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার। ঘটনার পরই অভিযুক্ত অবধেশ কুমার সিংকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!