জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের সংবাদ সংস্থা ইলনা (ILNA) স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে উভয় নেতাকে ঘরোয়া পরিবেশে কথা বলতে দেখা যায়। তবে বৈঠকে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন মাসুদ পেজেশকিয়ান। সাধারণ পরিষদের ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, মার্কিন প্রশাসন তাদের 'সন্ত্রাসী' আখ্যা দিলেও মূলত তারাই মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন ও সন্ত্রাসবাদের শিকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে চুক্তিতে না পৌঁছালে ইরানকে 'নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকির জবাবে ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যেকোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা হুমকির মুখে ইরানের প্রতিরোধ আরও জোরদার হবে।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, কোনো প্রকার চাপ বা গুণ্ডামির কাছে তারা মাথা নত করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করতে হলে সর্বপ্রথমে নৌ-অবরোধ তুলে নিতে হবে এবং হরমুজ প্রণালীর সুফল থেকে ইরানকে বঞ্চিত রেখে আঞ্চলিক সুবিধা নেওয়া মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!