মাদকবর্জিত ও একটি নৈতিকতাসম্পন্ন আদর্শ সমাজ গঠনে আলেম-ওলামাদের দায়িত্ব ও করণীয় শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ‘বৃহত্তর উত্তরা উলামা পরিষদ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরার ‘উত্তরা কমিউনিটি সেন্টার’ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আদর্শ সমাজ গঠন ও মাদক প্রতিরোধে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।
অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সমাজ সংস্কারে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদের ইমাম ও উলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!