রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চিকিৎসাধীন রোগীদের অবস্থা অনুযায়ী সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগ এবং নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।
মেয়র হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, পরীক্ষা-নিরীক্ষা ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। চিকিৎসকদের যথাযথ সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় কোনো অবহেলার সুযোগ নেই। এ সময় চিকিৎসক-নার্সদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মশক নিধন, এডিসের প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে বলে জানান মেয়র। পাশাপাশি ৩ দিনে একদিন জমে থাকা পানি অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!