ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. এহসান উল্লাহর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা কৃষি অফিসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও কৃষি খাতে অনন্য অবদানের কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মো. এহসান উল্লাহ উদ্ভিদ সংরক্ষণ ও কৃষির উন্নয়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং পেশাদারিত্ব দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। পরে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় মো. এহসান উল্লাহ তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বালিয়াডাঙ্গী কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।