ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দ্বীন ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও রোডে অবস্থিত সন্তোষ বস্ত্রালয়-১ এর সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নলচাপড়া এলাকার লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ফকিরপাড়া এলাকায় বসবাস করে আসছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!