বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় ৩০০ ফিট লেকপার এলাকায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক জননেতা আমিনুল হক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন এনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম কফিলদ্দিন আহমদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জননেতা এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সচিব জনাব মো. মোস্তফা জামান, বিএনপির স্থানীয় নেতা আক্তারসহ ঢাকা-১৮ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!