বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ঘোষিত সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উত্তরা পশ্চিম থানা (৫১ নং ওয়ার্ড) ১৩ নং সেক্টরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে।

উত্তরা পশ্চিম থানা নায়েবে আমীর মকবুল হোসেন খান, থানা সেক্রেটারি ফিরোজ আলম এবং ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে উত্তরা ১৩ নম্বর সেক্টর পার্ক এলাকা ও এর আশপাশের বিভিন্ন সড়ক এবং ড্রেনে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

কার্যক্রমের সময় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সাইকুল সাকিব, ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ, গিয়াসউদ্দিন, আবু হাসান এবং ওয়ার্ড সেক্রেটারি সানাউল্লাহ কাফি, শিহাব উদ্দিন, মাহবুবুর রহমান আজহারী, মাওলানা আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় সেক্টরবাসী নেতৃবৃন্দ।