উত্তরায় মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আদালতের রায় অমান্য করে রামদা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগত একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যাক্কারজনক এই হামলায় হাসপাতালের পরিচালক জুলফিকার আলী এবং উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোড় রুবেলসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই এই সন্ত্রাসী হামলা চালানো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিশ্চুপ ভূমিকা পালন করে। আদালতের রায়ের পক্ষে পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি। আদালতের স্পষ্ট রায় অমান্য করে এবং এর বিরুদ্ধে গিয়ে কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা বা দলের ভেতরের কেউ এই সন্ত্রাসীদের মদদ জোগাচ্ছে কি না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের দাবি, আদালতের নির্দেশনা উপেক্ষা করে যারা এই হামলা চালিয়েছে এবং নেপথ্যে থেকে যারা সন্ত্রাসীদের মদদ দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!