ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ’ ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সি এম আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাঃ নুরুল আফছার নাছির স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে শীর্ষপদে যারা দায়িত্ব পেয়েছেন: সভাপতি: মো: ইমন হোসেন মনির, সিনিয়র সহ-সভাপতি: মো: মজিবুর রহমান মজি, সাধারণ সম্পাদক: মো: মাইনুদ্দীন শাহ সোহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো: সবুজ হাসান, সাংগঠনিক সম্পাদক: মো: ফরহাদ সরদার, প্রচার সম্পাদক: মো: জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক: মো: নজরুল ইসলাম নিয়ল।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ তুরাগ থানা এলাকায় সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে এবং ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!