বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম শুভ জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ডের রানাবোলা এলাকায় আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে দেশের মানুষের মুক্তি, শান্তি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, রিপন হাসান খন্দকার, মোঃ মতি মিয়া, মোঃ চান মিয়া বেপারী, মোঃ বিপ্লব হোসেন ও মোঃ আবুল হোসেন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোহেল রানা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাজী সফিক এবং তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু।
দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক আয়োজনে ছিলেন ৫৩ নম্বর ওয়ার্ডের রানাবোলা ইউনিট বিএনপির সভাপতি মোঃ ইমন হোসেন মনির।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, কারাবন্দি ও অসুস্থ নেতাকর্মীদের মুক্তি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত তৌহিদী জনতা ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!