৩৬শে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাদ আসর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গাজীপুর মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীর শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দীন খান-এর সভাপতিত্বে এবং ইয়াকুব আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথি: নুর মোহাম্মদ (সাবেক কাউন্সিলর, ৪৭ নং ওয়ার্ড ও নেতা, টঙ্গী থানা বিএনপি), আলহাজ্ব মোঃ আইয়ুব আলী (সাবেক আহ্বায়ক সদস্য, গাজীপুর মহানগর বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী থানা ছাত্রদল)
বক্তব্য প্রদানকারী ও অন্যান্য নেতৃবৃন্দ: সোহরাব হোসেন (সাবেক সহ-সভাপতি, ৪৭ নং ওয়ার্ড বিএনপি), সাখাওয়াত হোসেন (সাবেক সাংগঠনিক সম্পাদক, ৪৭ নং ওয়ার্ড বিএনপি), আয়ুব আলী (সাধারণ সম্পাদক, ৪৭ নং ওয়ার্ড শ্রমিক দল)।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!