৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি শহরজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, দিবসের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!