উৎসবমুখর পরিবেশে উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে বদরুল আলম মজুমদার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেয়েছেন ৩৬ ভোট এবং নয়ন পেয়েছেন ২৯ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মাহতাব ফারাহি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে খকন ৩৪ ভোট, জাহাঙ্গীর ১৯ ভোট এবং আরিফ ১৩ ভোট পেয়েছেন।

একনজরে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল:

সভাপতি: বদরুল আলম মজুমদার (বিজয়ী) – ৪২ ভোট, মাসুদ – ৩৬ ভোট, নয়ন – ২৯ ভোট।

সিনিয়র সহ-সভাপতি: মানিক খান (বিজয়ী) – ৪৮ ভোট, মিম – ৩১ ভোট, কামরুল – ২৯ ভোট।

সহ-সভাপতি: মিজান (বিজয়ী) – ৬৪ ভোট, রিপন – ৪৩ ভোট।

সাধারণ সম্পাদক: মাহতাব ফারাহি (বিজয়ী) – ৪২ ভোট, খকন – ৩৪ ভোট, জাহাঙ্গীর – ১৯ ভোট, আরিফ – ১৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক: রাজিব (বিজয়ী) – ৫৩ ভোট, ইদ্রিস – ২৭ ভোট, আমিনুল – ১৪ ভোট, হাসান – ১৪ ভোট।

অর্থ সম্পাদক: জুয়েল (বিজয়ী) – ৬৮ ভোট, ইসমাইল – ৪১ ভোট।

দপ্তর সম্পাদক: আল আমিন (বিজয়ী) – ৬৪ ভোট, মাহমুদুল হাসান – ৪৪ ভোট।

ক্রীড়া সম্পাদক: সপন রানা (বিজয়ী) – ৬৪ ভোট, একা – ৪৩ ভোট।

প্রচার সম্পাদক: ইব্রাহিম (বিজয়ী) – ৬৪ ভোট, রানা – ২৭ ভোট, মাহমুদ – ১৯ ভোট।

কার্যকরী সদস্য: আ. রউফ (বিজয়ী) – ৫৩ ভোট, আরিফ (বিজয়ী) – ৫১ ভোট।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতৃত্ব।