বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশ দুটিতে মঙ্গলবার (২১ জুলাই) মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।

কুয়েতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানায়, তারা শত্রুদের ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করছে। কোনো বিস্ফোরণের শব্দ হলে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছে তারা। সশস্ত্র বাহিনী জানিয়েছে, মিসাইল ও ড্রোন প্রতিহত করার কারণে বিকট বিস্ফোরণের শব্দ হতে পারে।

কুয়েতে হামলার প্রায় একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গতকাল কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইরান। তবে আজকের হামলায় ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: আলজাজিরা