টাঙ্গাইলের মধুপুরে মাদক কারবার করতে এসে জনগনের হাতের ধরা পড়ে এক যুবক । আটকের পর পুলিশে সোর্পদ করে জনতা।  বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের টেংরি গোরস্থান এলাকায়। 

পুলিশ জানায়, পৌর শহরের গোরস্থান এলাকায় মাদক বিক্রি করতে আসে জনগণের কাছে ইয়াবাসহ হাতে নাতে ধরে পড়ে ফারুক আলম সরকার (৪৮)। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঐ মাদক কারবারি কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, টেংরি গোরস্থান এলাকায় মাদকসহ এক যুবকসহ হাতে নাতে ধরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে আসে। আইনীপ্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।