বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ফাইনালের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও পরিসংখ্যানের দিকে তাকালে স্পেন বেশ আত্মবিশ্বাসীই থাকার কথা। ইউরোপের এই দুই জায়ান্টের ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচটি আগামী ১৫ জুলাই, বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। বিশেষ করে সর্বশেষ দুটি বড় ম্যাচে স্পেনের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, সেমিফাইনালে স্পেন ৫-৪ গোলের ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করেছিল। গত বছর ইউরোর সেমিফাইনালে ফরাসিদের হারিয়েই ফাইনালে উঠেছিল স্পেন এবং পরবর্তীতে শিরোপাও জিতেছিল তারা।

প্রীতি ও অফিসিয়াল ম্যাচ মিলিয়ে মোট ৩৮টি লড়াইয়ের মধ্যে স্পেন ১৮টিতে এবং ফ্রান্স ১৩টিতে জয় পেয়েছে (ড্র হয়েছে ৭টি)। কেবল অফিসিয়াল ম্যাচে ফ্রান্সের ৬টি জয়ের বিপরীতে স্পেনের জয় ৪টি। বিশ্বকাপে দুই দলের একবারই দেখা হয়েছিল। ২০০৬ সালের শেষ ষোলোর সেই ম্যাচে ফ্রান্স ৩-১ গোলে স্পেনকে হারিয়েছিল।

২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার মাধ্যমে স্পেন তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শীর্ষ চারে জায়গা করে নিল। এর আগে ২০১০ সালে তারা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এখন দেখার বিষয়, ১৬ বছর পর আবারো সেই একই সাফল্য তারা পুনরাবৃত্তি করতে পারে কি না।

ইউরোপের দুই ফুটবল পরাশক্তির এই লড়াই এখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।