টাঙ্গাইলের মধুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
২৮ জুন রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্যে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে অতিথিরা এ কার্যক্রমে অংশ নেয়।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকলরপনা কর্মকর্তা জানান ডা. সাইদুর রহমান জানান, এ ক্যাম্পেইনে মধুপুরের একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ১৪৪ টি অস্থায়ী ও একটি স্থায়ী ক্যাম্পে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩৯ হাজার শিশু ভিটামিন" এ " খাওয়ানো হবে।