ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের নয়ানগর-ধরঙ্গারটেক এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।
পরিদর্শনকালে তিনি সড়কের সার্বিক করুণ অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অবহেলিত এ সড়কটির সংস্কার ও নির্মাণকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলোচনা করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬ ও অঞ্চল-৭-এর সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।