বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী লাহিড়ী হাটে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য অবশেষে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এর মধ্য দিয়ে ফাঁড়ি চালুর আনুষ্ঠানিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও তত্ত্বাবধানে এই পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই পুলিশ ফাঁড়িটি পুরোপুরি চালু হলে লাহিড়ী হাটসহ আশপাশের ৩টি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার পথ সুগম হবে।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ শুরু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।