নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি ভোগদখল নিয়ে মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিপলা গ্রামে সৎ ভাইয়ের বিরুদ্ধে ওই  মানববন্ধনের আয়োজন করেন ওপর দুই ভাই জামরুল ও জাহিদ। এসময় মানববন্ধনে এলাকাবাসীও অংশগ্রহন করেন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সম্পত্তি ভোগদখল নিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এসব অপবাদে সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং তারা হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা এসব মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে জামরুল ও জাহিদ বলেন, কোনো পক্ষের অভিযোগের ভিত্তিতে একতরফাভাবে কাউকে দোষারোপ না করে সংশ্লিষ্ট কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা অপবাদ ও হয়রানি বন্ধের আহ্বান জানান তাঁরা। তারা আরোও বলেন, নুরুল ইসলাম তাদের সৎ ভাই। দেড় বছর পুর্বে সে তার প্রাপ্ত জমি তাদের আরেক ভায়ের কাছে বিক্রি করে গেছেন। পিপলা মৌজায় তার আর কোনো জমি নেই। 

জামরুলের অভিযোগ, তার সৎ ভাইয়ের মেয়ের জামাই সেনাবাহিনীতে চাকরি করেন। সেই সুবাদে আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। এমনকি অর্ন্তবর্তী সরকারের আমলে তাকে পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সেনাবাহিনীর ফোর্স দিয়ে মারধর করেছিলেন।   বর্তমানে বিভিন্নভাবে হয়রানি করছেন। এর সঠিক বিচার দাবী করেছেন জামরুল। 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।