রাজধানীতে গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত ডেটা অবৈধভাবে বিক্রির অভিযোগে অমিত পাল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম তাকে গ্রেপ্তার করে।
কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট এবং এলসিএল/এলআরএল ডেটা।
অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট
দীর্ঘসময় ধরে সাইবার স্পেসে বেআইনি অনুপ্রবেশের মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ ও ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থের বিনিময়ে তা বিক্রি করতেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেপ্তার অমিত পালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।