বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা উপলক্ষে টঙ্গীর কো-অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক এবং টঙ্গী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব আকবর হোসেন ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ম্যানেজার হাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি জাবেদ মামুদ। বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ৫৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল খায়ের শিমুল এবং আব্দুল কুদ্দুস শিতল প্রমুখ।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রফিক খাঁন, মোঃ রনি খাঁন, মোঃ বাচ্চু মিয়া, মোঃ আব্দুল বাতেন মিয়া, মোঃ কবির হোসেন, মোঃ চান্দু মিয়া, আলী নেওয়াজ মনির, শামীমা আক্তার ও শাস্তা আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।