বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও তুরাগবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং আরাফাত রহমান ক্রীড়া সংসদ, তুরাগ থানা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বুলু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে ও সাক্ষাৎকারে আব্দুর রহমান বুলু বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের অধিকারকামী জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি বলেন, “স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

আব্দুর রহমান বুলু আরও উল্লেখ করেন যে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ সময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও ৫৩ নম্বর ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের তুরাগবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবশেষে তিনি বলেন, “গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সবার জীবনে নতুন আশার বার্তা বয়ে আনুক।” তিনি তুরাগবাসীসহ সমগ্র দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।