ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়ায় অবৈধ মেসার্স এমএফবি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ ভাটাটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভাটাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মাদ রায়হান এবং প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।