যশোরের মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড় অবৈধভাবে দখলে রাখার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির সদস্যরা। বাঁওড়ের প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার সুযোগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির কোষাধ্যক্ষ আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সমিতির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।