বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী লাখো-কোটি জনতা ও দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে দক্ষিণ খান থানা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক হাজী মো. শাহজালাল দেশবাসীসহ ঢাকা মহানগর উত্তর তথা দক্ষিণ খান থানার সর্বস্তরের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

শনিবার এক বাণীতে বিএনপি নেতা হাজী মো. শাহজালাল বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছিল। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই আধুনিক বাংলাদেশের স্থপতি, ক্ষণজন্মা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করেছিলেন।

তিনি আরও বলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে হবে—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের চলমান সংগ্রামে নিজেদের আরও বেশি আত্মনিয়োগ করতে হবে। বর্তমান গণতান্ত্রিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঐতিহাসিক এই দিনে দক্ষিণ খান থানা এলাকাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা হাজী মো. শাহজালাল বলেন, ৭ই নভেম্বরের চেতনা আমাদের শক্তি জোগায় যেকোনো অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সকল স্তরের নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।