রাজধানীর মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। একটি সিসিটিভি বা ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে চড়ে এসে কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।