নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন ও তাঁর বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তাঁরা ২০২৫-২০২৬ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক এবং সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং উচ্চ মাধ্যমিক সুপারভাইজার শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এবং মাওলানা হারুন অর রশিদ ফারুকী প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।