২৪ অক্টোবর ২০২৬ তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১তম বছর পূর্ণ হয়েছে। ১৯৪৫ সালের এই দিনে বিশ্বশান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ সনদ কার্যকর হয়। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাম দেওয়া এই সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত। বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্রের এই আন্তর্জাতিক সংস্থায় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

পাঁচটি স্থায়ী (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) এবং দশটি অস্থায়ী সদস্য নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত, যেখানে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। ইংরেজী, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি—এই ছয়টি দাপ্তরিক ভাষার মধ্যে সচিবালয়ের কার্যকরী ভাষা হিসেবে ইংরেজি ও ফরাসি ব্যবহৃত হয়।

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে। ১৯৮৮ সাল থেকে শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ২০২৬ সালেও সেনা ও পুলিশ সদস্য প্রেরণে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া, ২০২৬ সালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এর আগে ১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরী সংস্থাটির ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা ও মানবাধিকারের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।