রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক কেন্দ্রিক বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে জামায়াত প্রধান লেখেন, “রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”

তিনি আরও জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই এবং কালক্ষেপণ না করে সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।